সড়কে প্যাডেল রিকশার আধিক্য
: পুলিশি হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে সোমবার ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ রেখে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ দেখিয়েছেন চালকরা। তাতে ঢাকার সড়কে প্যাডেল চালিত রিকশা বেশি দেখা গেছে। ব্যাটারিচালিত রিকশার চাপ না থাকায় রাজধানীর অনেক সড়ক ছিল বেশ ফাঁকা।
