ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তারা
আওয়ামী লীগ শাসনামলে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় গ্রেপ্তার ১৩ সেনা কর্মকর্তাকে রোববার নেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এসময় ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ছিল সেনা, পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যদের কঠোর নিরাপত্তা।
