বইয়ে পেরেক ঠুকে মুখে কুলুপ রবীন্দ্রনাথের!
বিভিন্ন বিষয়ে সেন্সরশিপ ও নিপীড়নের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাষ্কর্যের পাদদেশে প্রতিবাদী ভাস্কর্য স্থাপন করেছেন সেখানকার একদল শিক্ষার্থী। এতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখা যাচ্ছে ভিন্ন রূপে; তার মুখ টেপ দিয়ে বন্ধ, আর হাতে থাকা কাব্যগ্রন্থ গীতাঞ্জলিতে পেরেক ঠোকানো।
