২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বপ্ন যখন বিদেশে উচ্চশিক্ষা

অনেকেই স্কলারশিপ নিয়ে দেশের বাইরে যাওয়ার স্বপ্ন বিভোর। পছন্দের দেশে পছন্দের বিশ্ববিদ্যালয়ে পড়তে সেই প্রস্তুতিও তাদের দীর্ঘ দিনের। এখন প্রতিযোগিতা অনেক বেড়েছে। ফলে অপেক্ষা, শ্রম আর সাধনার সেই পথ এখন আরও কঠিন। শিক্ষার্থীদের সেই যাত্রা সহজ করতে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয়েছে ‘আইডিপি স্টাডি ওয়ার্ল্ড রোড শো’। বিশ্বের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা আসেন সেখানে। বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের পথপরিক্রমার বিস্তারিত তথ্য নিয়ে হাজির হন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2025, 10:26 PM

Updated : 25 Aug 2026, 11:49 PM