১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বইমেলার প্রস্তুতি

চলছে খোঁড়াখুঁড়ি, দূর থেকেই শোনা যাচ্ছে হাতুড়ি-পেরেকের ঠুকঠাক শব্দ, কেউ কেউ ফিতা/দড়ি টেনে মাপছেন জায়গা। অমর একুশে বইমেলার স্টল বানাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে এই কর্মযজ্ঞ। ২০ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া বইমেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রকাশকরা। যদিও এবার রোজার মধ্যে বইমেলা আয়োজন করায় নাখোশ প্রকাশকদের একটি অংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2026, 08:06 PM

Updated : 01 Sep 2026, 07:08 PM