খালেদা জিয়ার বিদেশযাত্রা
অবশেষে বিদেশে যেতে বিমানবন্দরের পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া; পথে পথে তাকে বিদায় দিতে দাঁড়িয়ে আছেন নেতাকর্মীরা। সাত বছর পর আবার চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন তিনি। নেতাকর্মীদের ভিড় ঠেলে মঙ্গলবার রাত ৮টা ১৬ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা দেন তিনি।
