Published : 02 Jun 2025, 06:22 PM
ঢাকার পোস্তগোলা সেতুর উত্তর পাশের একটি বড় জায়গা জুড়ে রাখা হয়েছে ট্রাফিক পুলিশের হাতে জব্দ হওয়া বিভিন্ন যানবাহন। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ব্যাটারির রিকশা। রাজধানীতে নিয়ম লঙ্ঘন করে মূল সড়কে চলাচলসহ নানা কারণে ট্রাফিক পুলিশের হাতে জব্দ রিকশাগুলো সেখানে দীর্ঘদিন ধরে পড়ে থেকে নষ্ট হচ্ছে।
সড়কে জব্দ হওয়া ব্যাটারির রিকশাগুলো সারি সারি করে সাজিয়ে রাখা হয়েছে রাজধানীর পোস্তগোলা সেতুর উত্তর পাশে ডাম্পিং স্টেশনে
নিয়ম না মেনে ঢাকার প্রধান সড়কে ওঠা ব্যাটারির রিকশাগুলো বিভিন্ন সময়ে জব্দ করেছে পুলিশ। সেগুলো স্তূপ করে রাখা হয়েছে রাজধানীর পোস্তগোলা সেতুর উত্তর পাশে
নিয়ম না মেনে ঢাকার প্রধান সড়কে ওঠা ব্যাটারির রিকশাগুলো বিভিন্ন সময়ে জব্দ করেছে পুলিশ। সেগুলো স্তূপ করে রাখা হয়েছে রাজধানীর পোস্তগোলা সেতুর উত্তর পাশে
দীর্ঘদিন ধরে রাজধানীর পোস্তগোলা সেতুর উত্তর পাশে ডাম্পিং স্টেশনে রাখা হয়েছে যানবাহন। সারাবছর সেগুলো পড়ে থাকায় রোদ-বৃষ্টিতে সেগুলো নষ্ট হচ্ছে
দীর্ঘদিন ধরে রাজধানীর পোস্তগোলা সেতুর উত্তর পাশে ডাম্পিং স্টেশনে রাখা হয়েছে যানবাহন। সারাবছর সেগুলো পড়ে থাকায় রোদ-বৃষ্টিতে সেগুলো নষ্ট হচ্ছে
মালামালসহ জব্দ হওয়া ট্রাক রাখা হয়েছে রাজধানীর পোস্তগোলা সেতুর উত্তর পাশে ডাম্পিং স্টেশনে। দীর্ঘদিন ধরে পড়ে থাকায় ট্রাকে আগাছা বেড়ে উঠেছে
রাজধানীর পোস্তগোলা সেতুর উত্তর পাশে ডাম্পিং স্টেশনে বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন রাখা হয়েছে। তবে সংখ্যায় ব্যাটারির রিকশাই বেশি