দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের প্রতিবাদ, মিছিল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বৃহস্পতিবার সকালে ফার্মগেইটে আনন্দ সিনেমা হলের সামনে সমবেত হন চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যমসহ দৃশ্যমাধ্যমের নানা শাখার কর্মীরা। এদিন সকালে সংসদ ভবনের সামনে তাদের সমবেত হওয়ার কর্মসূচি থাকলেও পুলিশি বাধার কারণে স্থান বদল করেন তারা।
