টিএসসিতে ইফতার
ইফতারের সময় ঘনিয়ে আসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মাঠে জড়ো হন শিক্ষার্থীসহ অনেকেই- প্রতিবছরই এই চিত্র দেখা যায়। রোজার সময় বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরাও টিএসসিতে ইফতারকে মিলনমেলার সুযোগ হিসেবে নিয়ে থাকেন।
