Published : 18 Dec 2025, 08:47 PM
ঢাকার সড়কে বৈদ্যুতিক বাতি বসে ১৯০১ সালে; নবাব খাজা আহসানুল্লাহর উদ্যোগে। নগরবাসীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে এ বাতির ব্যবস্থা করেন তিনি। এতে খরচ পড়ে সাড়ে চার লাখ টাকার মতো। ১৯০১ সালের ৭ ডিসেম্বর ঢাকার প্রধান সড়কগুলোতে জ্বলে ওঠে বিজলি বাতি।
১৯০১ সালে বসানো এ ধরনের বিদ্যুৎতের খুঁটি উচ্চতায় ছিল ১২ ফুট। নবাব আহসানউল্লাহর উদ্যোগে এসব খুঁটি বসানো হয়
ঢাকার অন্যান্য এলাকার সঙ্গে ১৯০১ সালে নবাবপুরের তাহেরবাগ লেনে বসানো হয় বৈদ্যুতিক বাতির এ খুঁটি। উদ্যোগটি ছিল নবাব আহসানউল্লাহর
নবাব আহসানউল্লাহর উদ্যোগে ১৯০১ সালে ঢাকার প্রধান প্রধান সড়কে বসানো হয় বৈদ্যুতিক বাতির খুঁটি, যেগুলো তৈরি করা হয় ঢালাই লোহা দিয়ে
পুরান ঢাকায় ১২৪ বছর আগে বসানো এসব খুঁটি দেখভালের অভাবে হারিয়ে গেছে। টিকে থাকা এ খুঁটির অবস্থান নবাবপুরের তাহেরবাগ লেনে
নগরবাসীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে ১৯০১ সালে ঢাকার সড়কগুলোতে প্রথমবারের মতো বৈদ্যুতিক বাতি বসান নবাব আহসানউল্লাহ। সেই সময়ের একটি খুঁটি এখনো টিকে আছে নবাবপুরের তাহেরবাগ লেনে