স্বর্ণালঙ্কারে হাতের কারুকাজ
পুরান ঢাকার তাঁতিবাজারে যুগের পর যুগ ধরে হাতের ছোঁয়ায় সোনার অলঙ্কারে নিপুণ কারুকাজ ফুটিয়ে তুলছেন কারিগররা। আধুনিক যুগে এসব কাজে মেশিনের ব্যবহার হলেও তাঁতিবাজারের কারিগরদের হাতের নকশাতেই সৌন্দর্য আর আস্থা খোঁজেন অনেক ক্রেতা। নতুন ক্রেতারা বিভিন্ন দোকান ঘুরলেও বছরের পর বছর পরিচিত দোকান থেকে পরিবারের সদস্যদের জন্য অলঙ্কার ও সাজসরঞ্জাম কিনে থাকেন অনেকে।
