বুড়িগঙ্গা নদীকে বাঁচাতে বছর কয়েক আগে ঢাকার হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে নেওয়া হয় সাভারের হেমায়েতপুরে। সেখানে সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (সিইটিপি) চালু হলেও সক্ষমতার বেশি বর্জ্য উৎপাদন হওয়ায় এবং কারিগরি কিছু সীমাবদ্ধতায় বিপুল পরিমাণ বর্জ্য সরাসরি যাচ্ছে ধলেশ্বরীতে। তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে আশপাশের নদী, জলাশয়, মৎস্যসম্পদ ও কৃষিজমিও।