লেখক, প্রকাশক আর পাঠকের অপেক্ষা ঘুচিয়ে ভাষার মাসের ২৬তম দিনে পর্দা উঠল একুশে বইমেলার। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে বৃহস্পতিবার মেলা শুরুর পর ক্রেতা-দর্শনার্থীরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। যদিও অনেক স্টল তৈরি ও গোছানোর কাজ পুরোপুরি শেষ করতে পারেনি অনেকে প্রকাশনা প্রতিষ্ঠানই।