কেরাণীগঞ্জে বহুতল ভবনে আগুন
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের আগানগর এলাকায় শনিবার বহুতল ভবন জাবালে নূর টাওয়ারের বেজমেন্টে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট সাড়ে ১১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নেভাতে আরো একদিন লাগতে পারে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
