২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

সড়কে ‘সবজি খেত’

ঢাকার চারদিকে ইট-পাথরের দালানকোঠা আর যানবাহনের তীব্র ব্যস্ততা; এর মাঝেই তেজগাঁও এলাকার একটি সড়ক বিভাজকে শোভা পাচ্ছে শাকসবজি। সড়কের পাশে থাকা রিকশা গ্যারেজের মালিক, চা দোকানি আর নিরাপত্তা প্রহরীরা ভাগ ভাগ করে এ চাষাবাদের উদ্যোগ নিয়েছেন। এ সড়ক বিভাজকে চাষ করা হচ্ছে পুঁইশাক, মিষ্টি কুমড়া, ডাঁটা শাক, কচু, কাঁচামরিচ, ঢ্যাঁড়স, পালংশাক, লাল শাক, মাশকলাইসহ হরেক পদের সবজি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Sep 2026, 06:41 PM

Updated : 17 Sep 2026, 02:52 AM