Published : 13 Dec 2024, 06:41 PM
সাভারের বিরুলিয়া ইউনিয়নে তুরাগ নদীর তীরের ছোট্ট গ্রাম শ্যামপুর। গ্রাম জুড়ে গোলাপ ফুলের চাষ হয় বলে নাম হয়েছে গোলাপগ্রাম।
বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুরে আগে দর্শনার্থীর তেমন আনাগোনা না থাকলেও গত কয়েক বছর ধরে তাদের ভিড় চোখে পড়ার মতো। প্রবেশপথে গাড়ি রেখে পায়ে হেঁটে যেতে গ্রামের ভেতর
গোলাপ গ্রামের ভেতরে আকা-বাঁকা মেঠোপথের দুই পাশে কেবলই গোলাপ বাগান থাকলেও প্রতি বছরই কমছে বাগানের সংখ্যা। সঠিক দাম না পাওয়া, ভালো ফলন না হওয়ারি মতো নানা কারণে উৎসাহ হারাচ্ছেন চাষিরা। তাছাড়া আবাসন কোম্পানির কাছে জমি বেচেও অনেকে ফুল চাষ থেকে সরে যাচ্ছেন
যত দূর চোখ যাবে, দেখা মিলবে কেবলই গোলাপের। সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের অনেকেই দলবেঁধে ঘুরে বেড়ান বাগানে বাগানে
গোলাপগ্রামে ঘুরতে আসা পর্যটকদের জন্য জায়গায় জায়গায় ফুল নিয়ে বসে থাকেন স্থানীয়রা। তারা একটি ফুলের দাম রাখেন ১০ থেকে শুরু করে ৩০ টাকা
গোলাপগ্রামে ঘুরতে আসা পর্যটকদের জন্য জায়গায় জায়গায় ফুল নিয়ে বসে থাকেন স্থানীয়রা। তারা একটি ফুলের দাম রাখেন ১০ থেকে শুরু করে ৩০ টাকা
সাভারের বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে হাজারি, মিরান্ডা, লিংকন, বঁধুয়া, হলুদ, সাদা- নানা নামের আর জাতের গোলাপের চাষ হয়
সাভারের বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে হাজারি, মিরান্ডা, লিংকন, বঁধুয়া, হলুদ, সাদা- নানা নামের আর জাতের গোলাপের চাষ হয়
বছর কয়েক আগেও গোলাপগ্রামের প্রতিটি বাগান ছিল উন্মুক্ত; কিন্তু দর্শনার্থীরা বাগান নষ্ট করায় এখন নেটের কাপড় দিয়ে উঁচু করে ঘিরে রাখা হয় বাগান। সেই সঙ্গে বাগানে ঢোকার জন্য ৫০ টাকা ফি ঠিক করা হয়েছে