ভরা মৌসুম চললেও কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ ধরা পড়ছে না জেলের জালে। ঢাকার বাজারে চড়া দামের কারণে মাছটি এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। দাম শুনেই ফিরে যাচ্ছেন অনেকেই। বিক্রেতাদের ভাষ্য, উচ্চ পাইকারি মূল্য ও সরবরাহ ব্যয়ের কারণেই খুচরা বাজারে দাম কমছে না ইলিশের।