Published : 11 Jan 2026, 02:02 PM
ঢাকার পোস্তগোলা সেতুর উত্তর পাশের বড় জায়গা জুড়ে রাখা হয়েছে ট্রাফিক পুলিশের জব্দ করা বিভিন্ন যানবাহন। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ব্যাটারিচালিত রিকশা। রাজধানীতে নিয়ম লঙ্ঘন করে মূল সড়কে চলাচলসহ নানা কারণে ট্রাফিক পুলিশের হাতে জব্দ রিকশাগুলো রাখা হয়েছে সেখানে, যেগুলো দীর্ঘদিন পড়ে থেকে নষ্ট হচ্ছে।
নিয়ম না মেনে ঢাকার প্রধান সড়কে ওঠা ব্যাটারিচালিত রিকশাগুলো বিভিন্ন সময়ে জব্দ করেছে পুলিশ। সেগুলো স্তূপ করে রাখা হয়েছে পোস্তগোলা সেতুর উত্তর পাশে
সড়কে জব্দ হওয়া ব্যাটারিচালিত রিকশাগুলো সারি সারি করে রাখা হয়েছে রাজধানীর পোস্তগোলা সেতুর উত্তর পাশে ডাম্পিং স্টেশনে
সড়কে জব্দ হওয়া ব্যাটারিচালিত রিকশাগুলো সারি সারি করে রাখা হয়েছে রাজধানীর পোস্তগোলা সেতুর উত্তর পাশে ডাম্পিং স্টেশনে
দীর্ঘদিন ধরে রাজধানীর পোস্তগোলা সেতুর উত্তর পাশে ডাম্পিং স্টেশনে রাখা হয়েছে যানবাহন। সারাবছর সেগুলো পড়ে থাকায় সেগুলো নষ্ট হচ্ছে
রাজধানীর পোস্তগোলা সেতুর উত্তর পাশে ডাম্পিং স্টেশনে বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন রাখা হয়েছে। তবে সংখ্যায় ব্যাটারিচালিত রিকশাই বেশি