Published : 05 Aug 2025, 01:00 PM
রাজধানীর সড়কগুলোতে বর্ষা মৌসুমের আগ দিয়ে খোঁড়াখুঁড়ি শুরু হলেও শেষ হয় না শিগগিরই। ফলে বর্ষায় দেখা যায় চরম দুর্ভোগ। রাস্তার মাঝে বড় বড় গর্ত, সুয়ারেজ লাইন সংস্কারের ড্রেন, পাইপ আর ইটখোয়া পড়ে থাকে দিনের পর দিন। খানাখন্দ ভরা সড়কে কিছু যানবাহন চললেও সেগুলো উল্টে যাওয়ার উপক্রম হয়। আর সংস্কারের জন্য খোঁড়া সড়কে যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাও কঠিন। ঢাকার পূর্ব বাসাবো থেকে মাদারটেক হয়ে নন্দীপাড়া প্রধান সড়ক পর্যন্ত এমন বেহাল দশা অনেকদিন ধরে।
ঢাকার নন্দীপাড়া প্রধান সড়কে সংস্কার কাজ চলার কারণে হেঁটে যাওয়াটাও কঠিন। মনে হবে ধ্বংসস্তূপ মাড়িয়ে যাচ্ছে মানুষ
ঢাকার পূর্ব বাসাবোর প্রধান সড়কে খানাখন্দে জমেছে বৃষ্টির পানি। এই পথ দিয়ে যেতে ব্যাপক দুর্ভোগে পড়ে যানবাহন
ঢাকার পূর্ব বাসাবোর প্রধান সড়কে খানাখন্দে জমেছে বৃষ্টির পানি। এই পথ দিয়ে চলতে উল্টে যাওয়ার উপক্রম হয় যানবাহন
ঢাকার পূর্ব বাসাবোর প্রধান সড়কে খানাখন্দে জমেছে বৃষ্টির পানি। এই পথ দিয়ে চলতে উল্টে যাওয়ার উপক্রম হয় যানবাহন
ঢাকার বাসাবো হয়ে মাদারটেক সড়কে হেঁটে যাওয়া কিংবা কোনো বাহন নিয়ে যাওয়ার উপায় নেই বললেই চলে। খানিকটা পর পর গর্তে জমে আছে পানি

ঢাকার পূর্ব মাদারটেকের সড়কের অবস্থা নাজেহাল। সড়কে গর্তে জমা পানি আর কাদায় ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা
ঢাকার পূর্ব মাদারটেকের সড়কের অবস্থা নাজেহাল। সড়কে গর্তে জমা পানি আর কাদায় ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা
ঢাকার নন্দীপাড়া প্রধান সড়কে গত রোজার ঈদের পর শুরু হয়েছে সুয়ারেজ লাইন সংস্কারের কাজ। এখনও সেটি শেষ না হওয়ায় ব্যাপক ভোগান্তিতে ওই এলাকার মানুষ