সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের আওতায় উন্নয়ন ও আধুনিকায়নের নামে ২০১৯ সালে রাজধানীর শাহবাগের শিশু পার্ক বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। তখন বলা হয়েছিল, এক বছরের মধ্যে এই পার্কের আধুনিকায়নের কাজ শেষ হবে। কিন্তু সাত বছর পার হলেও শেষ হয়নি কাজ।