স্বামীবাগ লোকনাথ আশ্রমে রাখের উপবাস
ঢাকার স্বামীবাগে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে মঙ্গলবার সন্ধ্যায় হয়ে গেল রাখের উপবাস। প্রতি বছর ১৫ কার্তিকের পর থেকে মাসের শনিবার ও মঙ্গলবার লোকনাথ ভক্ত সনাতন ধর্মাবলম্বীরা এই ব্রত পালন করেন। ভক্তদের বিশ্বাস এই ব্রত পালন করলে বাবা লোকনাথের কৃপায় মুক্তি মেলে দুঃখ-দুর্দশা, বিপদ-আপদ ও রোগব্যাধি থেকে।
