আহত বাঘিনী সুস্থ হয়ে ফিরে গেল সুন্দরবনে
সুন্দরবনে হরিণশিকারীদের পাতা ফাঁদে আটকা পড়ে আহত বাঘিনী পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর রোববার সুন্দরবন পূর্ব বনবিভাগের আন্ধারমানিক ইকো ট্যুরিজম কেন্দ্রসংলগ্ন বনাঞ্চলে তাকে অবমুক্ত করা হয়েছে। গত ৩ জানুয়ারি শরকির খালসংলগ্ন বনাঞ্চলে পাতা ফাঁদে আটকা পড়ে বাঘটি। ৪ জানুয়ারি ট্রাঙ্কুইলাইজারগান ব্যবহার করে তাকে অচেতন করে খুলনায় বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসনকেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
