৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

ফুলের গায়ে বাগান গিরগিটি

‘ওরিয়েন্টাল গার্ডেন লিজার্ডকে’ বাংলায় বলা হয়ে থাকে বাগান গিরগিটি। যদিও বাংলাদেশে একে সবাই চেনে ‘রক্তচোষা’ নামেই। এশিয়ার বিস্তৃত অঞ্চলজুড়ে প্রাণীটির দেখা মেলে। বৈজ্ঞানিক নাম Calotes versicolor। বাগান গিরগিটি শরীরের উপরের অংশ বাদামি রঙের। প্রজনন মৌসুমে পুরুষ বাগান গিরগিটির শরীরের উপরের অংশ লালচে হয়। বাগান, ঝোপঝাড় ও বনের প্রান্তে এদের বাস। খাবারের খোঁজে ঝোপঝারের বাইরে চলে আসা প্রাণীটির দেখা মিলেছে চট্টগ্রাম নগরীর এনায়েত বাজারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2026, 02:22 PM

Updated : 01 Sep 2026, 06:57 PM