ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড ও চিটাগাং রোড এলাকায় সার্ভিস লেইনে নিয়ম মানছে না বাসগুলো। যাত্রী তোলার প্রতিযোগিতায় সেখানে আড়াআড়িভাবে রাস্তা আটকে দীর্ঘক্ষণ থেমে থাকছে যানবাহনগুলো। ফলে অনেক সময় যানজট ও দুর্ঘটনাও ঘটছে।