খাগড়াছড়ি ও রাঙামাটির সাম্প্রতিক সংঘাতের ঘটনার তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে করার দাবিতে রোববার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ওই হামলার শিকার ব্যক্তিরা।
বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের শূন্য পদে সর্বজনীন বদলির দাবিতে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ‘শূন্য পদে সর্বজনীন বদলি প্রত্যাশী শিক্ষক ঐক্যজোট’।