২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাবের নেতৃত্বে আকতারুজ্জামান ও সেলিম

সংগঠনের ১১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

ইরাবের নেতৃত্বে আকতারুজ্জামান ও সেলিম
আকতারুজ্জামান ও সেলিম আহমেদ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2025, 10:10 PM

Updated : 10 Sep 2026, 12:28 PM

শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন 'এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের জ্যেষ্ঠ প্রতিবেদক আকতারুজ্জামান। সাধারণ সম্পাদক হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের নিজস্ব প্রতিবেদক সেলিম আহমেদ। 

মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে সংগঠনের ১১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। তার আগে হয় বার্ষিক সাধারণ সভা। তাতে সভাপতিত্ব করেন সংগঠনের সদ্য সাবেক সভাপতি অভিজিৎ ভট্টাচার্য।

নতুন কমিটির অন্য সদস্যদের মধ্যে দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার রাকিব উদ্দিন সহ-সভাপতি, দৈনিক আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার রাহুল শর্মা যুগ্ম সম্পাদক, ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক মুছা মল্লিক সাংগঠনিক সম্পাদক, সময় টিভির সিনিয়র রিপোর্টার আতাউর রহমান অর্থ সম্পাদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক রুম্মান তূর্য দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হয়েছেন ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার অভিজিৎ ভট্টাচার্য, বাহান্ন নিউজের সম্পাদক বিভাস বাড়ৈ, সংবাদ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আবদুল হাই তুহিন ও ব্রেকিং নিউজের সিনিয়র রিপোর্টার এস এম আতিক।

এ নির্বাচনে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন শিক্ষা বিষয়ক সিনিয়র সাংবাদিক আজিজুল পারভেজ।