ঈদের ট্রেনে উপচে পড়া ভিড়
পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে মানুষ। ঈদের ছুটির প্রথম দিন শুক্রবার সকাল থেকেই বিভিন্ন গন্তব্যের ট্রেনে ছিল উপচে পড়া ভিড়। ছাদ কিংবা ইঞ্জিনের বগির সামনেও ছিল না তিল ধারণের ঠাঁই। স্টেশনে ট্রেন থামতেই যেখানে জায়গা মিলেছে সেখানেই ঝুঁকি নিয়ে উঠে পড়ে মানুষ। ছবি: মাহমুদ জামান অভি
