ফাগুনের দিনে ভালোবাসার রঙ
ফাগুনের প্রথম দিনে এখন মিলে যাচ্ছে ভালোবাসা দিবসে। আগে বাংলা বর্ষপঞ্জীতে পহেলা ফালগুন আসত ‘ভ্যালেন্টাইনস ডে’র একদিন আগে। বাংলা বর্ষপঞ্জী সংস্কারের ফলে গত দুই বছর ধরে বসন্তের প্রথম দিন আর ১৪ ফেব্রুয়ারি এক দিনেই আসছে। কোভিড মহামারীর কারণে গত দুবার মানুষ অনেকটা ঘরবন্দি হলেও এবার দুই উদযাপনের রঙ দেখা গেল একদিনেই। ছবি: মাহমুদ জামান অভি
