মহামারীর এইচএসসিতে ভালো ফলের উচ্ছ্বাস
করোনাভাইরাস মহামারীর কারণে আট মাস পিছিয়ে এবার সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে ছয়টি পত্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। রোববার ফল প্রকাশ করা হয়, পরীক্ষায় ৯৫ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। ফল অনলাইনে প্রকাশ হলেও বন্ধুদের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে কলেজে এসেছিল অনেক শিক্ষার্থী।
