সিনহা হত্যার রায়ে দুজনের ফাঁসি
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ এবং বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীর ফাঁসির রায় দিয়েছে কক্সবাজারের আদালত। ২০২০ সালের ৩১ জুলাই রাতে মেরিন ড্রাইভে এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা। তাকে হত্যা করে ‘বন্দুকযুদ্ধের ঘটনা’ হিসেবে চালাতে চেয়েছিলেন ওসি প্রদীপ। ছবি: জসিম মাহমুদ
