কারাবন্দি খালেদার স্বাস্থ্য পরীক্ষা
দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে কারাগারে যাওয়ার পর দুই মাসে এই প্রথম বের হলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার সকালে কারাগার থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়ে যাওয়া হয়।
