২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হল মার্সেল-ডিআরইউ ক্রীড়া উৎসব

পুরস্কার প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো প্রায় দুই মাসব্যাপি মার্সেল-ডিআরইউ ক্রীড়া উৎসব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2016, 12:25 AM

Updated : 20 Aug 2022, 02:20 PM

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে ১৭টি ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।

এ সময় বীরেন শিকদার বলেন, “বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার। দেশের উন্নয়নের সাথে সাথে ক্রীড়া ক্ষেত্রেও উন্নয়নের ছোঁয়া লেগেছে। সাংবাদিকতা পেশার পাশাপাশি তারা নিজেরা খেলোয়াড় হিসেবেও নিজেদের তুলে ধরেছেন। এটি একটি শুভ লক্ষণ। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাথে থাকবে জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয়।”

ডিআরইউ সভাপতি জামাল উদ্দিন বলেন, “চলতি বছর পুরোটা সময় ক্রীড়ার কোনো না কোনো বিষয় ছিল। অতীতে এমন হয়েছে কিনা আমার জানা নেই। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে বিশ্বাস করি।”

ডিআরইউ সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, “আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা ক্রীড়া উৎসবের সমাপ্তি টানলাম। যারা এই আয়োজনের নেপথ্যে থেকে ক্রীড়া উৎসবকে সফল করেছেন তাদের সকলকে ধন্যবাদ।” 

আমিনুল হক মল্লিকের সঞ্চালনায় ও সভাপতিত্বে অনুষ্ঠানে ওয়ালটন স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার বিভাগীয় প্রধান এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, ক্রীড়া সম্পাদক মজিবুর রহমানসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

এবার ক্রীড়া উৎসবে দাবা, ব্রিজ, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, সাঁতার, মিনি ম্যারাথন, আরচ্যারি, শুটিং, ক্যারম ও গোলক নিক্ষেপ ইভেন্টে ডিআরইউ’র প্রায় ৪০০ পুরুষ ও নারী সদস্য অংশ নেন।