২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা জজ হলেন ২৪ বিচারক

বিচার বিভাগের ২৪ কর্মকর্তাকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়েছে সরকার, যারা অতিরিক্ত জেলা জজ বা মুখ্য মহানগর হাকিম ও সমপর্যায়ে দায়িত্বরত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 09:05 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন) মিজানুর রহমান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এ পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন, গাজীপুরের মুখ্য বিচারিক হাকিম সালেহ উদ্দিন আহমেদ, আইন মন্ত্রণালয়ের উপ-সচিব কেএম রাশেদুজ্জামান রাজা, বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক বেগম তাবাসুম ইসলাম, বরিশালের মুখ্য বিচারিক হাকিম ইখতিয়ারুল ইসলাম মল্লিক, ভোলার মুখ্য বিচারিক হাকিম মো. আবদুর রব হাওলাদার, নেত্রকোণার মুখ্য বিচারিক হাকিম মো. সায়েদুর রহমান খান, জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব মো. আবদুর রহিম, নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন, জুডিশিয়াল সার্ভিস কমিশনের উপসচিব মো. আমিনুল হক, চাঁদপুরের মুখ্য বিচারিক হাকিম দিলীপ কুমার ভৌমিক, কুমিল্লার মুখ্য বিচারিক হাকিম মীর শফিকুল আলম, গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ গাজী রহমান।

পদোন্নতি পাওয়া অন্য কর্মকর্তারা হলেন- গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু মনসুর মো. জিয়াউল হক, রাঙামাটির মুখ্য বিচারিক হাকিম লা মাং, জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ জাহেদ মনসুর, সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার শরীফ উদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম মো. যাবিদ হোসেন, কিশোরগঞ্জের মুখ্য বিচারিক হাকিম মো. গোলাম সারওয়ার, সিলেটের মুখ্য বিচারিক হাকিম বেগম ফাহমিদা কাদের, আইন মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ শহীদুল আলম ঝিনুক, বাগেরহাটের মুখ্য বিচারিক হাকিম খন্দকার হাসান মো. ফিরোজ, সিরাজগঞ্জের মুখ্য বিচারিক হাকিম মো. জালাল উদ্দিন আহমেদ, নওগাঁর মুখ্য বিচারিক হাকিম মো. আছাদুজ্জামান এবং শরীয়তপুরের মুখ্য বিচারিক হাকিম সুলতান মাহমুদ।