২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি আবু তাহের

বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিএ) নতুন কমিটির সভাপতি হয়েছেন মো. আবু ‍তাহের।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 07:41 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

সোমবার আগ্রাবাদে বিএসবিএ’র কার্যালয়ে নতুন নির্বাহী কমিটির প্রথম সভায় সদস্যরা নতুন সভাপতি ও দুই সহ-সভাপতিকে দায়িত্ব দেন। 

নতুন দুই সহ-সভাপতি হলেন- মো. শফি ও আমজাদ হোসেন চৌধুরী।

বিএসবিএ’র নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ক্যাপ্টেন সাখাওয়াত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার নির্বাহী কমিটির ১১ সদস্য নতুন সভাপতি ও  সহ-সভাপতির হাতে দায়িত্ব তুলে দেন।

“এর আগে গত রোববার অ্যাসোসিয়েশনের ‍সাধারণ সদস্যদের ভোটে নির্বাহী কমিটির ১১ সদস্য নির্বাচিত হন। সেইদিন অ্যাসোসিয়েশনের ১২৬ সদস্যের মধ্যে ১০৯ জন ভোট দেন।”

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মাকসুদুর রহমান, মো. সালাউদ্দিন, এন ইউ এম জাহাঙ্গীর চৌধুরী, নাইম শাহ ইমরান, জহিরুল ইসলাম রিংকু, মো. লোকমান, আশিকুর রহমান ও সেকান্দার হোসেন।