২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গণভবন থেকে মোনজাতে শামিল প্রধানমন্ত্রী

গণভবন থেকেই টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2013, 07:38 AM

Updated : 08 Jul 2022, 04:47 PM

ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত রোববার দুপুর একটার দিকে শুরু হয়েছে।

গণভবন সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন, বেবি মওদুদসহ তিনজন নারী সংসদ সদস্য এ মোনাজাতে অংশ নিচ্ছেন। এছাড়া সেখানে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয়রাও আছেন।

বিশ্বশান্তি কামনায় এ মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হচ্ছে তিন দিনের ইজতেমার প্রথম পর্ব।

পুরনো খবর:

তুরাগ তীরে মানুষের ঢল