১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রচণ্ড গরমে আইসক্রিমের ঠাণ্ডা স্বস্তি সাময়িক

আইসক্রিম খাওয়ার কিছুক্ষণ পরে উল্টো আরও গরম লাগতে পারে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2026, 03:31 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

গরমের দিনে আইসক্রিমের ঠাণ্ডা স্পর্শ যেন প্রাণ জুড়িয়ে দেয়। রোদে ঘুরে এক কাপ আইসক্রিম খেলে মুহূর্তের জন্য স্বস্তি পাওয়া যায়। তবে এই স্বস্তি কতক্ষণের?

বিশেষজ্ঞরা বলছেন, আইসক্রিমের ঠাণ্ডা অনুভূতি সাময়িক। লম্বা সময় স্বস্তি পেতে শরীরকে ভেতর থেকে আর্দ্র রাখার বিকল্প নেই।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আবাসিক চিকিৎসক ডা. আফসানা হক নয়ন বলেন, “আইসক্রিমে যদি পানির পরিমাণ বেশি থাকে, তাহলে কিছুটা বেশি সময় স্বস্তি পাওয়া যায়। তবে চিনি-চর্বিযুক্ত আইসক্রিম খেলে পরে আরও গরম লাগতে পারে।”

 আইসক্রিম খেলে যে কারণে পরে গরম লাগে

আইসক্রিম খাওয়ার পর প্রাথমিকভাবে শীতল অনুভূতি হয় ঠিকই, তবে এর মধ্যে থাকা চিনি, চর্বি ও প্রোটিন হজম করতে শরীরকে অতিরিক্ত তাপ উৎপন্ন করতে হয়। ফলে কিছুক্ষণ পর আবার গরম অনুভূত হয় এবং তৃষ্ণা বেড়ে যায়।

“অধিকাংশ আইসক্রিম দুধ, চিনি ও চকলেট দিয়ে তৈরি হয়। এগুলো হজম করতে শরীরের অতিরিক্ত পানি লাগে। ফলে খাওয়ার পর পিপাসা বেড়ে যায়। অতিরিক্ত ক্যালরির কারণে ওজন বাড়ার ঝুঁকি থাকে। প্রচণ্ড গরমে হুট করে অতিরিক্ত ঠাণ্ডা খাবার খেলে সর্দি-জ্বর হওয়ার সম্ভাবনা বাড়ে”- বলেন এই চিকিৎসক।

 যে ধরনের আইসক্রিম গরমে খাওয়া উপকারী

ডা. আফসানা হক নয়নের পরামর্শ, “গরমে আইসক্রিম খেতে চাইলে এমনটি বেছে নিন যাতে পানির পরিমাণ বেশি থাকে। চিনি বা চকলেটের মতো উপাদান এড়িয়ে চলুন। শুধু ফলের রস দিয়ে তৈরি আইসক্রিম সবচেয়ে উপকারী।”

ফলের রসের আইসক্রিম বা পপসিকল (কাঠিতে জমানো ফলের রস) গরমে সবচেয়ে ভালো।

কারণ-

বাড়িতে সহজেই তৈরি করা যায় এই ধরনের আইসক্রিম। লেবু, পুদিনা, তরমুজ বা আমের রস ছাঁচে ঢেলে ফ্রিজে জমিয়ে নিন। লেবু বা পুদিনাপাতার মতো সতেজ স্বাদের আইসক্রিম গরমে আরাম দেয়।

 গরমে আইসক্রিম খাওয়ার নিয়ম

প্রচণ্ড গরমে রোদে ঘুরে এসে হুট করে আইসক্রিম খাওয়া যাবে না। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে শরীরের তাপমাত্রা স্বাভাবিক হওয়ার পর খেতে হবে। এতে ঠাণ্ডা লাগার ঝুঁকি কমবে।

সতর্কতা

 গরমে আইসক্রিম খাওয়ার সুবিধা

 অসুবিধা

আরও পড়ুন

আইসক্রিম খেলে বেশি গরম লাগতে পারে

গরমে আরামদায়ক খাবার

গরমে চলাচলের আরামে বহনযোগ্য ফ্যান