গরমে আরামদায়ক পোশাক ও মূল্যছাড়
তাভাস ও ডিমান্ডে চলছে মূল্যছাড়, কে ক্রাফট ও রঙ বাংলাদেশের গরমে আরামদায়ক পোশাক।
তাভাস এবং ডিমান্ডে ছাড়
ডিমান্ডয়ের পোশাক।
গ্রীষ্মে তাভাস এবং ডিমান্ড ফ্যাশন হাউজে চলছে ছাড়।
২০ থেকে ৫০ শতাংশ ছাড়ে পাওয়া যাবে- স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, কারচুপি, এম্ব্রয়ডারির কাজ, জিওমেট্রিক, ট্র্যাডিশনাল, ফ্লোরাল মোটিফের পোশাক।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মেয়েদের জন্য ‘তাভাস’য়ে আছে সিঙ্গেল কামিজ, লং থ্রি পিস, আকর্ষণীয় পার্টি থ্রি পিস, এথনিক কুর্তি, ফ্যাশন টপস, কাফতান ইত্যাদি।
তাভাসের পোশাক।
সারাদেশের সকল বিক্রয়কেন্দ্রে এই দুটি প্রতিষ্ঠানের মূল্যছাড়ে পোশাক কেনার সুযোগ পাওয়া যাবে।
কে ক্রাফট’য়ের গরমে আরামের শার্ট
স্বস্তিদায়ক এবং ফ্যাশনের কথা চিন্তায় রেখে কে ক্র্যাফট নিয়ে এসেছে আরামদায়ক ক্যাজুয়াল শার্টের নানান সংগ্রহ।
গরমের বিষয়টি মাথায় রেখে প্রিমিয়াম কটন, জ্যাকার্ড কটন, টু-টোন, ভয়েল মতো আরামদায়ক কাপড়ে তৈরি করা হয়েছে বলে জানানো হয়, প্রতিষ্ঠানের সংবাদ বিজ্ঞপ্তিতে।
অফিস ছাড়াও ক্যাজুয়াল আর সেমিফরমাল লুকে পার্টি, ডে আউট বা বন্ধুদের সাথে আড্ডায় দিন কিংবা রাতে পরা যাবে।
উজ্জ্বল রংয়ের পাশাপাশি হালকা রংয়ের শার্টগুলোতে নকশা হিসেবে এসেছে ফ্লোরাল, ট্রপিক্যাল, ট্রাইবাল, টেরাকোটা, মান্ডালা ছাড়াও আরও অন্যান্য প্রিন্টের ব্যবহার।
১ হাজার থেকে ১ হাজার ৪শ’ টাকায় এই শার্টগুলো প্রতিষ্ঠানের বিক্রয়কেন্দ্র ছাড়াও অনলাইন থেকেও সংগ্রহ করা যাবে।
গরমে আরাম রঙ বাংলাদেশ’য়ের টি-শার্টে
ঢিলেঢালা হালকা টি-শার্ট এই গরমে স্বস্তিদায়ক। তাই এই প্রতিষ্ঠান নিয়ে এসেছে ১৫০-১৭০ জিএসএম’য়ের নিট কটন কাপড়ের টি-শার্ট।
প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাপড় তৈরিতে সুতা থেকে ডায়িং-সুইং করে প্রস্তুতের সকল ধাপেই থাকে রঙ বাংলাদেশ’য়ের নিজস্বতা।
সৃজনশীল নকশার বিভিন্ন মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে স্ক্রিনপ্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, ফ্লক প্রিন্ট, স্টিকার প্রিন্ট।
বড় ও শিশুদের একই ডিজাইনের ম্যাচিং টি-শার্ট, পোলো টি-শার্টও পাওয়া যাচ্ছে। বিক্রয়কেন্দ্র ছাড়াও অনলাইন ও ফেইসবুক পেইজ থেকেও সংগ্রহ করা যাবে এসব টি-শার্ট।
