২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোশ্যাল বিজনেস ইয়ুথ সামিট ২০১৫

তরুণদের সামাজিক ব্যবসায় উৎসাহিত করার উদ্যোগ

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2015, 07:26 PM

Updated : 22 Aug 2022, 12:16 PM

সোশ্যাল বিজনেস ইয়ুথ অ্যালায়েন্স গ্লোবাল- দ্বিতীয় বারেরমতো আয়োজন করতে যাচ্ছে সোশ্যাল বিজনেস ইয়ুথ সামিট ২০১৫।

তরুণদের সামাজিক ব্যবসা সম্পর্কে অবগত ও উৎসাহিত করতে এবং এর মাধ্যমে সামাজিক সমস্যা নিরসনে উদ্বুদ্ধ করতে আগামী ১লা জুন রাজধানী ঢাকার ফার্মগেটের কৃষিবিদ কমপ্লেক্সে এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দিনব্যাপী সম্মেলনে কথা বলবেন সামাজিক ব্যবসায়ের প্রবর্তক নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ড. মুহম্মদ ইউনূসসহ আন্তর্জাতিক দশজন স্পীকার। এতে অংশগ্রহণ করছে দেশি-বিদেশি প্রায় ছয়শ শিক্ষার্থী এবং তরুণ পেশাদার।

অংশগ্রহণ করতে পারবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং তরুন পেশাদারেরা। অনলাইনে আবেদনের সময়সীমা রয়েছে ২০মে পর্যন্ত।

অনলাইন রেজিস্ট্রেশন লিঙ্ক: http://sbys.info/

ফেসবুক ইভেন্ট লিঙ্ক: https://www.facebook.com/events/669792156481758/

২০১৪ সালের জুন মাসে কুর্মিটোলার গলফ গার্ডেনে সোশ্যাল বিজনেস ইয়ুথ সামিট প্রথমবারের মতো আয়োজিত হয়।

- বিজ্ঞপ্তি