২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েলো’র নতুন বিক্রয়কেন্দ্র

ধানমণ্ডির দুই নম্বর রোডে নবশাখার নবযাত্রা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2015, 07:35 PM

Updated : 12 Oct 2022, 03:33 PM

ফ্যাশন সচেতন গ্রাহকরা এই শো-রুমে পাবেন ছেলে ও মেয়েদের ফরমাল এবং ওয়েস্টার্ন পোশাক। এছাড়াও থাকছে ফিমেইল এথনিক ওয়্যার, ছেলেদের এবং মেয়েদের ডেনিম, বাচ্চাদের পোশাক, কস্টিউম জুয়েলারি থেকে শুরু করে ব্যাগ, বেল্ট, ওয়ালেটসহ ফ্যাশন অ্যাকসেসরিজের সমারহ।

ছেলেদের জন্য সিগনেচার পাঞ্জাবি ও মেয়েদের জন্য উপমহাদেশের এক্সক্লুসিভ লন কালেকশন। ইয়েলো ডিজাইন সেন্টারে স্পেন, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের ডিজাইনাররা কাজ করেন। এই বিক্রয়কেন্দ্রে আরও মিলবে বিশ্বের সেরা সব ব্র্যান্ডের পারফিউম।

বাড়তি আয়োজন হিসেবে থাকছে আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার সত্য পল’য়ের ডিজাইন করা পোশাক এবং ব্র্যান্ড ট্রায়াম্ফ’য়ের অন্তর্বাস।

ইয়েলো ফ্ল্যাগশিপ স্টোরটি উদ্বোধন করেন ইয়েলো’র চেয়ারম্যান সোহেল রহমান, সিইও এবং গ্রুপ ডিরেক্টর সায়িদ নাভেদ হোসেন এবং ইয়েলো’র এক্সিকিউটিভ ডিরেক্টর বিশ্বজিত রায় ও শাহরিয়ার বার্নি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি ও কর্পোরেট ব্যক্তিত্ব।

উদ্বোধন উপলক্ষে এক নান্দনিক আতশবাজির আয়োজন করা হয়।

ইয়েলো ফ্ল্যাগশিপ স্টোরের এই উদ্বোধন উপলক্ষ্যে গ্রাহকদের জন্য নানান আয়োজন করা হয়। এরমধ্যে উল্লেখযোগ্য পহেলা বৈশাখ ডিজাইনার কনটেস্ট। এছাড়াও উদ্বোধনের দিনে গ্রাহকদের জন্য একটি সেলফি কনটেস্ট করা হয় এবং বিজয়ীরা নগদ ১০ হাজার, ৫ হাজার এবং ২ হাজার ৫শ’ টাকার শপিং ভাউচার জিতে নেয়।

উদ্বোধন উপলক্ষ্যে সবচাইতে আকর্ষণীয় কনজিউমার এঙ্গেজমেন্ট হচ্ছে ‘বি এ ইয়েলো টাইগার’। যেখানে গ্রাহকরা ৫ হাজার টাকা পণ্য ক্রয় করলে আসন্ন বাংলাদেশ পাকিস্তান ক্রিকেট ম্যাচের ৪শ’টি হসপিটালিটি বক্সের ভিভিআইপি টিকেট জিতে নিতে পারবেন।

এই কার্যক্রম এপ্রিল ১৬ ২০১৫ পর্যন্ত চলবে।

ইয়েলো ২০০৪ সালে বেক্সিমকো গ্রুপ টেক্সটাইল এবং অ্যাপারেল ডিভিশনের সাবসিডিয়ারি কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে। বর্তমানে ঢাকায় ইয়েলো’র ১০টি এবং চট্টগ্রামে ১টি শাখা রয়েছে। খুব শিগগিরই ইয়েলো পাকিস্তানসহ এশিয়া এবং ইউরোপের বেশ কয়েকটি জায়গায় তাদের বিক্রয়কেন্দ্র চালু করতে যাচ্ছে।

বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন www.facebook.com/YellowClothing এবং www.yellowclothing.net