বিশ্ব পরিবেশ দিবস ২০১৪
জাগো ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ভলান্টিয়ার ফর বাংলাদেশ ‘মার্চ ফর গ্রিন’ নামে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করে।
এ দিবসটি ঢাকাসহ চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, খুলনা, দিনাজপুর, নারায়াণগঞ্জ, ঝালকাঠি, ঝিনাইদাহ ও ফেনীজেলাতেও উদযাপিত হয়েছে।
ভলান্টিয়ার ফর বাংলাদেশের এই আয়োজনের সহযোগিতায় ছিল বেক্সিমকো ফার্মা এবং জাএন্ডজি আইসক্রিম।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী ফুডস লিঃ এর চিফ এক্সিকিউটিভ অফিসার তানভীর হায়দার, বেক্সিমকো ফার্মা থেকে রাব্বু রেজা এবং জাগো ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশের প্রেসিডেন্ট করভী রাখসান্দসহ আরও অনেকে।
