বিডিসাইক্লিস্টের জন্মোৎসব
বাংলাদেশের অন্যতম সাইক্লিস্টস গ্রুপ বিডিসাইক্লিস্টস আগামী ১৭ মে তাদের ৩য় জন্মোৎসব আয়োজন করছে। এই উপলক্ষ্যে ১৫ ও ১৬ মে দৃক গালারিতে ‘বাইসাইকেল ও বাংলাদেশ’ শীর্ষক একটি ফটোগ্রাফি প্রদর্শনী আয়োজিত হবে।
এছাড়া ১৬ মে শুক্রবার সকাল ৭টায় মানিক মিয়া অ্যাভনিউ থেকে বের হবে বাইসাইকেল শোভাযাত্রা।
সাইক্লিং এবং ফোটোগ্রাফি এখন বাংলাদেশের তরুণ তরুনীদের অন্যতম জনপ্রিয় শখ। বিডিসাইক্লিস্টের এই বাইসাইক্লিং ফটোগ্রাফি প্রদর্শনীতে যে কেউ অংশ নিতে পারবেন।
পোট্রেইট, লাইফস্টাইল, ল্যান্ডস্কেপ, নেচার যে কোনো সাইকেল থিম নিয়ে ছবি তুলে পাঠিয়ে দিতে হবে ই মেইলে। bdcphotoexhibition@gmail.com, fuadahasan@yahoo.com ও rahatjatrik@gmail.com
ছবি পাঠানোর শেষ সময় ১০ মে, ২০১৪ রাত ১০টা। কোনো রকম ফি ছাড়াই যে কেউ একাধিক ছবি পাঠাতে পারবেন।
১৫ মে বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং ১৬ মে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
ছবি পাঠানোর নিয়মাবলী জানতে আগ্রহীরা ভিজিট করতে পারেন https://www.facebook.com/events/619551954801370
