২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবুজ পরিবেশের জন্য সাইকেল

২৮তম ‘ক্রিটিক্যাল ম্যাস’ রাইড আয়োজন করছে বিডিসাইক্লিস্ট। ৩১ জানুয়ারি, শুক্রবার সকালে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সাইকেল যাত্রা শুরু হবে সকাল ৮টায়। এর উদ্দেশ্য, ট্রাফিক ব্যাবস্থা, জনস্বাস্থ্য এবং সবুজ পরিবেশের উন্নয়ন ঘটানো।

চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 06:50 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, শুক্রবার সকাল আটটায় সংসদ ভবনের সামনে থেকে সাইকেল যাত্রা শুরু হবে। বিজয় স্মরণি ধরে প্রথমে বনানী, এরপর মহাখালী থেকে মিরপুর এবং বিজয় স্মরণি ধরে আবারও সংসদ ভবনের সামনে প্রায় ২৫ কিলোমিটার পথ অতিক্রম করা হবে।

ক্রিটিক্যাল ম্যাস রাইডে অংশ নিতে হেলমেট পরা বাধ্যাতামূলক না, তবে সতকর্তার স্বার্থে হেলমেট পরার পরামর্শ দিয়েছে সংগঠনটি।

‘ক্রিটিক্যাল ম্যাস’ প্রতি মাসের শেষ শুক্রবার আয়োজন করা হয়।

বিকল্প বাহন হিসেবে সাইকেল ব্যবহারের মাধ্যমে ট্রাফিক ব্যাবস্থা, জনস্বাস্থ্য এবং সবুজ পরিবেশের উন্নয়ন ঘটানোই আয়োজনটির প্রধান লক্ষ্য।

১৯৯২ সালে আয়োজনটি শুরু হয় আমেরিকার সানফ্রান্সিসকো শহরে। বাংলাদেশে ২০১১ সালের সেপ্টেম্বর মাস থেকে নিয়মিত আয়োজন করা হচ্ছে।

বিশ্বের ৩০০ শহরের সাইক্লিস্টদের কাছে ‘বর্তমানে জনপ্রিয়’ একটি আয়োজন ‘ক্রিটিক্যাল ম্যাস’।

ছবি : বিডিসাইক্লিস্টের ফেইসবুক পেইজ থেকে সংগ্রহ করা।