২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ইজতেমায় নিরাপত্তা ও সেবা

ইজতেমায় আগতদের জরুরি চিকিৎসা ও পুলিশের সেবার জন্য বিশেষ কয়েকটি ফোন নম্বর প্রকাশ করেছে গাজীপুর জেলা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2014, 08:00 PM

Updated : 13 Oct 2022, 11:46 AM

এছাড়া ইজতেমায় আগত কেউ অসুস্থ হয়ে গেলে তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে অর্ধশতাধিক প্রতিষ্ঠান। জরুরি প্রয়োজনে সার্বক্ষণিক সহযোগিতার জন্য রয়েছে মেডিকেল টিম ও পুলিশ।

চিকিৎসা সেবা

আল মারকাজুল ইসলাম বাংলাদেশ-এর অ্যাম্বুলেন্স সার্ভিসের দায়িত্বশীল ওবায়দুল্লাহ বলেন, “ইজতেমা ময়দানে কেউ অসুস্থ হলে আমরা এখান থেকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি। কেউ গুরুতর অসুস্থ হলে তাকে বিনামূল্যে অ্যাম্বুলেন্সের মাধ্যমে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।”

তিনি আরও জানান, ঢাকার বাইরে অুসস্থ ব্যক্তি পরিবহনের সেবা তারা দেয়না। তবে কেউ মারা গেলে তার লাশ পরিবহনের জন্য তেল খরচ নিয়ে থাকে।

অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিমের ফোন নম্বর : ০১৭১২৭১৮৩৫৮, ০১৬৮৫৮৯৯৬৯৫

পুলিশের সহায়তা

ইজতেমা ময়দানে চুরি, পকেটমার বা কোনো অপরাধমূলক ঘটনা ঘটলে অপরাধীকে ধরিয়ে দিতে গাজীপুর জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ : ৯৮১৩৪০৪।

মোবাইল থেকে ফোন করতে হলে এই নম্বরের আগে ০২ যোগ করতে হবে।

ঢাকার বাইর থেকে যারা বাস রিজার্ভ করে ইজতেমায় যোগ দেবেন তাদের জন্য আলাদা পার্কিং ব্যবস্থা করা হয়েছে। গাড়ি পার্কিং সংক্রান্ত তথ্যের প্রয়োজনে পুলিশের সহায়তা নিতে চালু করা হয়েছে বিশেষ সেবা।

ইজতেমা ময়দানের পুলিশি নিরাপত্তা সম্পর্কে সহকারি পুলিশ সুপার সাখাওয়াত হোসেন বলেন, “ইজতেমায় আগত মুসল্লীদের নিরাপত্তার জন্য ময়দানে পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। এছাড়া জরুরি প্রয়োজনে সরাসরি পুলিশকে ফোন করেও পুলিশি সেবা গ্রহণ করা যাবে।”

গাড়ি পার্কিং, ট্রাফিক  পুলিশ অথবা অন্য যে কোনো কারণে পুলিশের সহায়তার জন্য ফোন নম্বর : ০১৭৬৯৬৯০৪২০।

টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী বিশ্ব ইজতেমা। ২৪ জানুয়ারি শুরু হওয়া প্রথম পর্বের সমাপ্তি ঘটবে ২৬ জানুয়ারি। প্রথম পর্বে দেশের ৩২ জেলা থেকে আগত মুসল্লীরা অংশ নেবেন। দ্বিতীয় পর্বে অংশ নেবেন অবশিষ্ট জেলার মুসল্লীরা।

দ্বিতীয় পর্ব শুরু হবে ৩১ জানুয়ারি। ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে বিশ্বের তাবলিগ জামাতের সর্ববৃহৎ এ বার্ষিক সম্মেলন।


ম্যাপ ও গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থানের তালিকার ছবি ট্রাফিক ডিভিশন, গাজীপুর এর ফেইসবুক পেইজ (https://www.facebook.com/trafficgazipur) থেকে সংগ্রহ করা।