পেইন্ট করে প্যারিস
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড আয়োজিত ‘পেইন্ট করে প্যারিস যান’ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয় ৬ জুন। এ বছর ফেব্রুয়ারি মাসে এই ক্যাম্পেইন শুরু হয়।
সর্বোচ্চ ভোট পেয়ে সঙ্গীসহ প্যারিস যাওয়ার পুরস্কার জয় করেন চট্টগ্রামের মোঃ ইলিয়াস। দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ ভোটপ্রাপ্তরা সঙ্গীসহ যথাক্রমে হংকং ও মালয়েশিয়ার লাংকাউয়ি যাওয়ার টিকেট পান।
এছাড়া ২ মাসব্যাপী ক্যাম্পেইন চলাকালীন প্রতি সপ্তাহে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রতিযোগীকে দেয়া হয় ব্যাংকক-এর টিকেট। সেরা ভোট প্রদানকারী ১ জনকে দেয়া হয় সঙ্গীসহ ব্যাংককে যাওয়ার সুযোগ।
সপ্তাহের সেরা ভোট প্রদানকারী ৮ জন পান ডিএসএলআর ক্যামেরা।
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, বিক্রয় ও বিপণন বিভাগের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মহসিন হাবীব চৌধুরী, বিপণন বিভাগের প্রধান এ কে এম সাদেক নেওয়াজ, অর্থায়ন বিভাগের পরিচালক ও দপ্তর কর্মকর্তা আব্দুল খালেক অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
