২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষায় নগরদোলা

সময়ের আগেই বর্ষার আগমন ঘটেছে এবার। তাই গরম থাকতেই বর্ষার পোশাকের পসরা সাজিয়ে বসেছে নগরদোলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2013, 12:49 PM

Updated : 13 Oct 2022, 02:52 PM

তাদের বর্ষার পোশাকের আয়োজনের মধ্যে আছে-- সালোয়ার কামিজ, ত্রয়ী, কুর্তি, ফতুয়া ইত্যাদি।

এছাড়া নগরদোলার অন্যতম ব্র্যান্ড ‘ত্রয়ী’তে আনা হয়েছে বর্ষার নতুন ডিজাইন। রয়েছে বড় ওড়না ও রঙিন লেগিংস।

পোশাকের রংয়ের ক্ষেত্রে গাঢ় সবুজ, নীল, কালো, ফিরোজা প্রাধান্য দেওয়া হয়েছে।

পরনে আরামের কথা চিন্তা করে বেছে নেওয়া হয়েছে সুতি কাপড়। পোশাকগুলোর কাটিংয়ে আনা হয়েছে অন্যরকম বৈচিত্র্য।