২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গো গোয়া গন’-এর গান

বলিউডের প্রথম জম্বি মুভি ‘গো গোয়া গন’-এর সঙ্গীতের লঞ্চিং সম্প্রতি মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছে । কমেডি ধাঁচের এই সিনেমার বেশ কিছু গান ইতোমধ্যেই শ্রোতাদের মন জয় করতে পেরেছে বলে জানা গেছে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 02:28 AM

Updated : 25 Apr 2022, 06:38 PM

সম্প্রতি ‘গো গোয়া গন’ সিনেমার মিউজিক লঞ্চ অনুষ্ঠানে সিনেমাটির দুই পরিচালক রাজ নিদিমরু এবং কৃষ্ণা ডিকে বলেন,‘সঙ্গীত পরিচালক শচিন-জিগরের গান সবসময়ই ভাল হয়। সঙ্গীত শুধুমাত্র তরুণদের জন্য নয়, যারা মন থেকে তরুণ তাদের জন্যও। আমরা আশা করছি এই সিনেমার গানের অ্যালবাম এ বছরের সবচাইতে মজার অ্যালবাম হবে।’

 সিনেমাটির একটি গান ‘খুনি মানডে’র বিষয়ে সঙ্গীত পরিচালকদ্বয় শচিন এবং জিগর বলেন, ‘প্রথমবারের মত আমরা মানডে অর্থাৎ সোমবার নিয়ে একটি গান পেয়েছি, ‘খুনি মানডে’ সোমবারের সব হতাশা দূর করে দেবে। ‘বাবাজি কি বুটি’ গানটিও খুবই মজার। আর সাইফ আলি খানের অভিনীত ‘বোরিস’ চরিত্রটির সংলাপগুলো হবে কৌতুকপূর্ণ।’

‘গো গোয়া গন’ সিনেমাটিতে অভিনয় করেছেন সাইফ আলি খান, কুনাল খেমু এবং পূজা গুপ্তা। সিনেমাটি মুক্তি পাবে মে মাসের ১০ তারিখে।