২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এই ছিল মনে’

পহেলা বৈশাখে প্রচারের উদ্দেশ্যে ‘এই ছিল মনে’ শিরোনামে নির্মিত হয়েছে নাটক। আনন্দ আয়োজন-এর প্রযোজনায় এটি রচনা ও পরিচালনা করেছেন সিফ্রাত মোশাররফ।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 08:48 AM

Updated : 25 Apr 2022, 06:30 PM

 নাটকের গল্প এমন-মফস্বলের মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা চাকরিজীবী প্রমি সুতীব্র ভালোবাসায় আবদ্ধ নিশাতের সঙ্গে। পরিচয়ের পরে নিশাতের একান্ত আগ্রহে সাড়া দিয়ে অন্তঃস্বত্বা হয়ে পড়ে সে। পরবর্তীতে নিশাতকে সব জানিয়ে বিয়ের প্রস্তাব দেয় প্রমি। কিন্তু প্রেমিক নিশাতের ভিন্নরূপ প্রকাশিত হয়। ঘটনাক্রমে প্রমিকে খুন করে সে। এরপর থেকেই অস্তিত্বহীন প্রমিতে আচ্ছন্ন হয়ে পড়ে নিশাত। একসময় মানসিকভাবে অসুস্থ হয় নিশাত। এদিকে প্রমির খুনের অনসন্ধানকারী ইভাও জড়িয়ে যায় নিশাতের সঙ্গে। তবে শেষ পযর্ন্ত ইভা ঠিকই বের করে প্রকৃত খুনীকে।

নাটকে নিশাত এবং প্রমি চরিত্রে অভিনয় করেছেন সজল ও ফারজানা ছবি এবং ইভা চরিত্রে নওশীন।

প্রমি চরিত্রে অভিনয় নিয়ে শিল্পী ফারজানা ছবি গ্লিটজকে বলেন, ‘বরাবরই আমি ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ে অগ্রাধিকার পেয়ে থাকি। প্রমি চরিত্রটি ঘটনার বিবৃতি এবং উপস্থাপনে ভিন্ন একটি মাত্রা পেয়েছে, যা দর্শকদের ভালো লাগবে ।’