ব্র্যাড পিটের চিড়িয়াখানা
নিজের ফ্রান্সের বাড়িতে বাচ্চাদের জন্য একটি ব্যক্তিগত চিড়িয়াখানা তৈরি করেছেন হলিউডি অভিনেতা ব্র্যাড পিট। খবর মিড ডের।
‘দ্যাসানডটইউকে’ জানিয়েছে, ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি তাদের ছয় সন্তানের জন্য ফ্রান্সে অবস্থিত তাদের বাড়িতে একটি ব্যক্তিগত চিড়িয়াখানা বানিয়েছেন। সেই চিড়িয়াখানায় রয়েছে রাজহাঁস, হাঁস, ছাগল, লামা, একটি বিশেষ প্রজাতির মোরগ, এমু পাখি এবং লম্বা কানওয়ালা খরগোশ।
এক সূত্র জানিয়েছে, ‘পিটের বড় দুই সন্তান ম্যাডক্স এবং প্যাক্স জঙ্গলে সাফারি খুবই পছন্দ করে, তারা ব্র্যাডকে সিংহ, বাঘ এমনকি কুমিরও এনে দিতে বলেছিল। কিন্তু ব্র্যাড একটি ছোট খামার তৈরির সিদ্ধান্ত নেন যেন তার ছোট দুই জমজ সন্তান নক্স এবং ভিভিয়ান খামারের পশুপাখির যতœ নিতে পারে।’
সূত্রটি আরও জানায়, বাড়ির পাশে একটি আলাদা জায়গায় পশুপাখিগুলোকে রাখা হয়েছে, সেখানে তাদের থাকার ব্যবস্থাও আছে। ব্র্যাড মনে করেন অন্য প্রাণীদের দেখাশোনা কীভাবে করতে হয় এটা তার সন্তানদের শেখা উচিত।
