২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার প্রতিবাদে ফেডারেশান ও উদীচী

সিলেটের গণজাগরণ মঞ্চের সংগঠক নাট্যজন জগতজ্যোতি তালুকদারকে হত্যার তীব্র নিন্দা প্রকাশ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এবং নারায়ণগঞ্জে গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা রফিউর রাব্বির ছেলে তানভীর মোহাম্মদ ত্বকির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে উদীচী শিল্পী গোষ্ঠী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তোফাজ্জল লিটন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 12:46 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

সিলেটের অন্যতম নাট্যদল ’নাট্যমঞ্চ’ এর সহ-সভাপতি, ছাত্রলীগ নেতা ও সিলেট গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক জগতজ্যোতি তালুকদারকে ২ মার্চ ২০১৩ শনিবার রাতে জামাত-শিবিরের নরঘাতকরা বর্বোরোচিতভাবে হত্যা করেছে। ২ মার্চ রাত আনুমানিক দশটায় সিলেট নগরের আখালিয়ায় এলোপাথারি ভাবে কুপিয়ে হত্যা করে রাস্তায় ফেলে রেখে জগতজ্যোতির গাড়িতে আগুন ধরিয়ে দেয় ঘাতকরা।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী ও সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান জামাত-শিবির কর্তৃক নাট্যজন জগতজ্যোতি তালুকদারের হত্যাকা-ের তীব্র প্রতিবাদ, নিন্দা, সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। সেইসাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের রায়কে কেন্দ্র করে  দেশবিরোধী জামাত-শিবির কর্তৃক সারা দেশে সহিংস পরিস্থিতি সৃষ্টি করায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করছে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান মনে করে যুদ্ধাপরাধীদের বিচারকে বাধাগ্রস্থ করার জন্য সারা দেশে জামাত-শিবির সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে। তারা আসলে নতুনভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতায় নেমেছে। তাদের এই অপতৎপরতা দেশদ্রোহিতার নামান্তর।

জামাত-শিবিরকে প্রতিহত করার লক্ষ্যে সারা দেশের সকল নাটকর্মীকে ঐক্যবদ্ধভাবে গণজাগরণমূলক নাটক ও সাংস্কৃতিক কর্মকা- অব্যাহত রেখে যুদ্ধাপরাধী প্রতিরোধ আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

উদীচীর সভাপতি কামাল লোহানী ও সাধারণ সম্পাদক প্রবীর সরদার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে চলমান গণজাগরণের অন্যতম উদ্যোক্তা রফিউর রাব্বির ছেলে তানভীর মোহাম্মদ ত্বকির হত্যাকা-ের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। একইসাথে এ নৃশংস হত্যাকা-ের সঙ্গে জড়িতদের অভিলম্বে খুঁজে বের করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে উদীচী।

যতো হত্যা-নির্যাতনই চলুক না কেন, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ এবং চিহ্নিত সব যুদ্ধাপরাধী, রাজাকার, মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত জনতার এ গণজাগরণ আন্দোলন অব্যাহত থাকবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।