সৌন্দর্য কথায় শখ
বাংলাভিশনের রূপচর্চ্চা বিষয়ক অনুষ্ঠান ‘সৌন্দর্য কথা’র এবারের পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনয়শিল্পী আনিকা কবীর শখ। উপস্থাপক ফারজানা চৌধুরী রিয়ার সঙ্গে তিনি কথা বলেছেন হালের ফ্যাশন আর ট্রেন্ড নিয়ে।
অনুষ্ঠানটির বিভিন্ন অংশ হলো সেলিব্রেটি তারকার অংশগ্রহণে প্রিয় মুখের পরামর্শ, এক্সপার্ট গাইডে ফ্যাশন ডিজাইনারের কথা, সৌন্দর্যের বিভিন্ন বিষয় ভিত্তিক বিশেষজ্ঞ ডাক্তারের অংশগ্রহণে ডায়েট এন্ড ডক্টরস এবং লাইমলাইটে থাকা ফ্যাশনেবল তারকাকে নিয়ে স্পটলাইট। অনুষ্ঠানের ফ্যাশন ফোকাস বিভাগে থাকবে হালের ফ্যাশন হাউজ, ফ্যাশন ও সৌন্দর্য ভাবনা নিয়ে নানা তথ্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন একজন সৌন্দর্য বিশেষজ্ঞ ও একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তাঁরা উপস্থাপকের সঙ্গে সৌন্দর্যবিষয়ক আলোচনার পাশাপাশি দর্শকদের বিভিন্ন পরামর্শ দেবেন।
শাহীদ সম্পদের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে বৃহস্পতিবার রাত ৯টা ০৫মিনিটে।
